NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ফিলিস্তিনকে আর্মেনিয়ার স্বীকৃতি, ইসরায়েলে রাষ্ট্রদূতকে তলব


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ০৪:৫০ পিএম

ফিলিস্তিনকে আর্মেনিয়ার স্বীকৃতি, ইসরায়েলে রাষ্ট্রদূতকে তলব

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া। বিষয়টি শুক্রবার (২১ জুন) নিশ্চিত করেছে ইয়েরেভান। এই ঘোষণার কিছুক্ষণ পরই ইসরায়েলে নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে তেল আবিব।

বেসামরিক জনগণের প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে আর্মেনিয়া বলেছে, আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তারা।

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা সত্যিকার অর্থেই আগ্রহী বলেও উল্লেখ করেছে।

 

হুসেইন আল-শেখ নামের ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আর্মেনিয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আর্মেনিয়ার প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘এই স্বীকৃতি আমাদের ফিলিস্তিনি জনগণের মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের বিজয়।’

বেসামরিকদের জিম্মি করার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দাও করেছে আর্মেনিয়া।

পাশাপাশি তারা জিম্মিদের মুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

 

ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের মধ্যে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ তালিকায় আর্মেনিয়া সর্বশেষ দেশ হিসেবে যুক্ত হলো। তবে দেশটির এ পদক্ষেপের তিরস্কার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

 

এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণার কিছুক্ষণ পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিৃতিতে তাদের দেশে নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছে।

ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের আক্রমণে এক হাজার ১৯৪ জন ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১১৬ জন এখনো গাজায় রয়েছে। তবে ৪১ জন জিম্মি মারা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৩৭ হাজার ৪৩১ জন নিহত হয়েছে। দুই পক্ষের নিহতদের অধিকাংশই নারী ও শিশু।