NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বন্ধ হচ্ছে প্রিয়াঙ্কার নিউইয়র্কের রেস্তোরাঁ


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ১২:৩১ এএম

বন্ধ হচ্ছে প্রিয়াঙ্কার নিউইয়র্কের রেস্তোরাঁ

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অনেক শখ করে আমেরিকার নিউইয়র্কে ভারতীয় খাবারের রেস্তোরাঁ দিয়েছিলেন। তার স্বামী নিক জোনাসের আবদারে রেস্তোরাঁর নাম দিয়েছিলেন ‘সোনা’।

ভীষণ শখের সেই রেস্তোরা এবার বন্ধ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা সে খবরই জানালেন। প্রিয়াঙ্কা জানালেন, আগামী ৩০ জুন বন্ধ হবে তার এ রেস্তোরাঁ।

 

আমেরিকায় প্রিয়াঙ্কার অবস্থান এরই মধ্যেই শক্ত করে ফেলেছেন। পশ্চিমা গ্ল্যামারজগতে নিজের পরিচিতির পাশাপাশি এক রেস্তরাঁর মালিক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশে ভারতীয় রান্নার স্বাদ পৌঁছে দিতে এক বন্ধুর সঙ্গে যৌথ উদ্যোগে খুলে ফেলেছিলেন রেস্তোরাঁ।

 

২০২১ সালে নিউইয়র্কে মনীশ গোয়েলের সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। এর আগেও প্রিয়াঙ্কা জানিয়ে ছিলেন, “যে কোনো ব্যবসা শুরু করাই ক্যারিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ এবং গর্বেরও। ‘সোনা’র পথ চলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার অবদানও ঠিক সেরকমই। ভারতীয় রান্নার গল্প তার গল্প বলার মধ্যে দিয়ে একাধিকবার ফুটে উঠেছে।”