NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৩:৫১ পিএম

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মাতামেলা সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ জুন) রামাফোসাকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক সংসদ নির্বাচনে আপনার বিজয়, দক্ষিণ আফ্রিকার জনগণ আপনার নেতৃত্বে যে বিশ্বাস ও আস্থা রেখেছে তার প্রমাণ।

 

শেখ হাসিনা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আপনার অঙ্গীকার আপনার দেশে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে।

তিনি চিঠিতে বলেন, ‘আমি নিজেও এই সুযোগটি কাজে লাগাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে, জাতীয় ঐক্যের সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।’

 

শেখ হাসিনা আরও লিখেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা রয়েছে।

তিনি লিখেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের সহযোগিতা শুধু অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন ঘটাবে না বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক সমস্যাগুলোকেও সমাধান করবে।’

তিনি আরও লিখেন, ‘ফিলিস্তিনের প্রতি আপনার সরকারের অকুণ্ঠ সমর্থন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতার জন্য আপনার দৃঢ় অবস্থানের জন্য আমি গভীরভাবে প্রশংসা করি।’

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী মাতামেলা সিরিল রামাফোসার সাফল্য, সুস্বাস্থ্য এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আরেকটি মেয়াদ শুরু করার জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেন।