NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দক্ষতা ছাড়া বিদেশে মর্যাদা নেই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০১:২৮ এএম

দক্ষতা ছাড়া বিদেশে মর্যাদা নেই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, 'দক্ষতা ছাড়া বিদেশে মর্যাদা নেই। বিদেশে মর্যাদাপূর্ণ অবস্থানে কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন। বিদেশে একেকজন কর্মী বাংলাদেশের অ্যাম্বাসেডর। তাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে।

খারাপ কাজ করলে নিজের, পরিবার, দেশের দুর্নাম হবে। তারা দেশের সুনাম বয়ে আনবে এটাই আমার প্রত্যাশা।'

 

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিনা খরচে, বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে টাকা পাঠাবেন।

আপনাদেরকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়া হবে। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।'

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর বলেন, 'যাদের ভাষাগত যোগ্যতা আছে তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে দক্ষতা অর্জন করে। ৩ বছরের সফল ইন্টার্নশিপ শেষে জাপানী কোম্পানিতে ৫ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে।

এই ৫ বছর শেষ হলে সারাজীবন দক্ষ কর্মী হিসেবে কাজ করার সযোগ রয়েছে।'

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ প্রমূখ।