NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিয়ে করতে রাজি ওরি-উরফি!


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৪ পিএম

বিয়ে করতে রাজি ওরি-উরফি!

বর্তমান সময়ের ইন্টারনেট সেনসেশান উরফি জাভেদ এবং ওরি। একজন সোশাল মিডিয়ার সেনসেশন, আরেকজন বলিউডের ঘনিষ্ঠ মহলের মানুষ। তবে দুজনেরই জনপ্রিয়তা পাওয়ার একটাই মাধ্যম। তা হল ইন্টারনেট।

আর এবার খবর রটেছে, উরফি নাকি ওরির প্রেমে একেবারে হাবুডুবু! উরফি প্রেমে এতটাই কাবু হয়েছেন যে, ওরিকে করতে চান বিয়ে। এটা কোনও গুঞ্জন নয়, বরং বিয়ের কথা উরফিই জানিয়েছেন নিজে থেকে।

 

উরফি জাভেদ ও ওরিকে নিয়ে সামাজিকমাধ্যমে এখন চলছে প্রেমকাহিনী। তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই।

তাদের মাঝে দেখা মাখোমাখো প্রেমকাহিনি। তারা যদি সত্যি সম্পর্কে জড়ান কিংবা বিয়ে করেন, তা হলে দেখতে কেমন হয়, এমন জল্পনা পানি ঢাললেন স্বয়ং উরফি ও ওরি।

 

1
একসঙ্গে ওরি এবং উরফি জাভেদ

ভারতীয় প্রতিবেদনে সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ জুন) রাতে ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন।

একসময় অরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন— ‘আপনারা কি বিয়ে করবেন? সে প্রশ্নের উত্তরে অরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। একপ্রকার সম্মতি জানিয়ে অরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

 

তবে এবারই প্রথম নয়; এর আগেও ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি  এবং ওরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা। বলিউডের তারকাসন্তান অনন্যা পান্ডে, সুহানা খানদের সঙ্গে প্রায়ই পার্টি করতেও দেখা যায় ওরি-উরফিকে।

কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন, না কি শুধুই মজার ছলে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন, তা সময়ই বলে দেবে।