NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শাকিবের ‘তুফান’ সিনেমার প্রচারণায় ঢাকায় মিমি


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ০৩:১৫ পিএম

শাকিবের ‘তুফান’ সিনেমার প্রচারণায় ঢাকায় মিমি

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। বুধবার দুপুরের কলকাতা থেকে বাংলাদেশে আসেন। রাতে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

 

মিমি চক্রবর্তী বলেন, এই সিনেমায় কাজ করার সময় একবারো মনে হয়নি বাইরে কোনো ছবিতে কাজ করছি। অনেকের সাথে প্রথম কাজ করেছি ‘তুফান’ সিনেমায়। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা অসাধারণ। আমি আশা করব এই সিনেমার কথা ঘরে ঘরে হবে।

শাকিবের ‘তুফান’ সিনেমার প্রচারণায় ঢাকায় মিমি

 

শাকিব খান বলেন, আমার ২৫ বছরের সিনেমা জীবনে বিনোদন সাংবাদিকরা আমার সাথে ছিলেন আছেন থাকবেন। তাদের নিয়েই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল তাদের সাথে নিয়ে এগিয়ে যাব। 'তুফান' নতুন দিনের সিনেমা, এই সিনেমা মানুষের ভালোবাসা পাবে এইটুকু বলতে পারি।

 

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, সিনেমাটির পরিচালক রায়হান রাফী, রেদওয়ান রনিসহ অনেকেই।