NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সেলফিতে বিরক্ত হয়ে অঘটন ঘটালেন রামচরণ!


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৮:১৫ পিএম

সেলফিতে বিরক্ত হয়ে অঘটন ঘটালেন রামচরণ!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণী সিনেমার সুপার স্টার রামচরণের একটি ভিডিও। এটি দেখে নেটিজেনরা রীতিমতো হতবাক। যে রামচরণকে ‘জেন্টালম্যান’ নায়ক হিসেবে চেনে দক্ষিণী চলচ্চিত্র শিল্প। সেই রামচরণ এমনটি করলেন কীভাবে!

রামচরণের ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বুধবার ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই এক ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় রামচরণ রোষের মুখে পড়েন।

 

রামচরণের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন রামচরণ। তাকে দেখে একভক্ত সেলফি তুলতে মোবাইল নিয়ে এগিয়ে যান। তখনই ভক্তকে এক ধাক্কায় সরিয়ে দেন অভিনেতা। নেটপাড়ায় এ ভিডিও ভাইরাল হলেও এ বিষয় নিয়ে কোনো প্রক্রিয়া দেননি রামচরণ।

 

রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারত বিশ্বে সুখ্যাতি। ১১ বছরের দাম্পত্যের পর আবার সন্তানসুখ পেয়েছেন রামচরণ। গত বছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্নিল কারা কোণিদেলা। ২০২৪ সালে এস শংকরের পরিচালনায় তৈরি ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেন তিনি।