NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

দায়িত্ব নিলেন নতুন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৫:০৩ এএম

দায়িত্ব নিলেন নতুন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্বভার গ্রহণ করেছেন। নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। তাকে র‌্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

 

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাংক ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিকসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হাসান মাহমুদ খানকে বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।

 

প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ১১ জুন থেকে বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।