NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কোকা-কোলার বিজ্ঞাপন সরিয়ে ফেলা হলো ইউটিউব থেকে


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ১০:৫৮ পিএম

কোকা-কোলার বিজ্ঞাপন সরিয়ে ফেলা হলো ইউটিউব থেকে

বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্ব প্রতিবাদে মুখর। সেই প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করে চলেছে সাধারণ জনগণ।

এরই পরিপ্রেক্ষিতে কোকা-কোলা বাংলাদেশের একটি বিতর্কিত বিজ্ঞাপন আরো তোলপাড় ফেলে দিয়েছে মানুষের মাঝে। সাধারণ মানুষের মুখে উঠে আসছে একটি শব্দ, ‘বয়কট’।

 

কোকা-কোলা বয়কটের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলাসহ যেসব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন তারাও। অনেকে কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন।

এসব আলোচনা-সমালোচনার মাঝে কোকা-কোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই। তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকা-কোলা কর্তৃপক্ষ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি।

 


 

এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলাসহ যেসব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন। অনেকে কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন। 

 

সাধারণ জনগণ অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দেওয়ার পরে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন। শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত।

ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকারবিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।’

 

এদিকে শিমুল শর্মা বলেন, ‘আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’