NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৬ পিএম

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৯ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশি নেতারা একে একে মোদিকে শুভেচ্ছা জানান।

হালকা বেগুনি রঙের শাড়ি পরিহিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষের কাছে এলে মোদি শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দেন এবং তারা হ্যান্ডশেক করেন।

সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন।

 

এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।


মোদি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।