NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ডি-ডেতে শ্রদ্ধা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ১১:১৩ এএম

ডি-ডেতে শ্রদ্ধা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের আগ্রাসন থেকে ইউরোপকে মুক্ত করতে উত্তর ফ্রান্সে মিত্র বাহিনীর প্রথম ঐতিহাসিক অভিযান ডি-ডে হিসেবে পরিচিত। দিবসটির ৮০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফ্রান্স সফর করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এ সময় দিবসটির স্মরণে ঐক্যের ডাক দেন তিনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই অভিযানে নিহত মিত্র বাহিনীর সেনা এবং ফরাসি বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

 

রাজা তৃতীয় চার্লস বলেন, ‘অত্যাচারের বিরোধিতার জন্য স্বাধীন দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন প্রার্থনা করি, যাতে আমাদের আর কখনো এমন ত্যাগ স্বীকার করতে না হয়।’ এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়াম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ডি-ডেতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।