NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মেয়ের ছবি দিয়ে পরী মনি বললেন, ‘এ আমার এক সুখের জীবন’


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ০৮:৫২ এএম

মেয়ের ছবি দিয়ে পরী মনি বললেন, ‘এ আমার এক সুখের জীবন’

পুত্রসন্তানের পর কন্যাসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মনি। নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার; যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী। গত মাসে ছয় দিন বয়সি এক কন্যাশিশুর দত্তক নিয়েছিলেন পরী মনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। মঙ্গলবার এক মাস পূর্ণ হলো প্রিয়মের।

 

মেয়ের এক মাস পূর্তিতে মেয়ের ছবি প্রকাশ করলেন পরী মনি। তবে মুখটা ঢেকেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ছবি।

 সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা।     

 

1
মেয়েকে কোলে নিয়ে পরী মনি (ফেসবুক থেকে নেওয়া)

মঙ্গলবার (৪ জুন) পরীর সংসারের নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সঙ্গে যোগ করেন কন্যাশিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি।

রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরী মনি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখপাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেল- আলহামদুলিল্লাহ।’

 

এতে ভক্তদেরও সাড়া ছিল দেখার মতোই। কেউ কেউ লিখেছেন, ‘মা পরী সত্যি অসাধারণ’, ‘সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাআল্লাহ’, ‘সুখের জীবন সারা জীবন সুখময় হোক’, এসব কথা দেখা যায় মন্তব্যের ঘরে।

 

1
ছেলে রাজ্যকে নিয়ে পরী মনি (ফেসবুক থেকে নেওয়া)

এর আগেও কন্যাসন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরী মনি। বলেছিলেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো- আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কনটেন্টের কাজ করছেন এ নায়িকা। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস।