NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ওয়ার্নার-স্টয়নিস জুটিতে অস্ট্রেলিয়ার পুঁজি ১৬৪


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৩:৩৩ পিএম

ওয়ার্নার-স্টয়নিস জুটিতে অস্ট্রেলিয়ার পুঁজি ১৬৪

ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের ১০২ রানের জুটিতে ওমানকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের ১৪ ওভারে অস্ট্রেলিয়ার ছিল ৩ উইকেটে ৮০ রান। শেষ ৬ ওভারে অজিরা তোলে ৮৪ রান। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪ রান।


বৃহস্পতিবার (৬ জুন) ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে অজিরা।  ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই পড়ে যায় অস্ট্রেলিয়া। ৫০ রানে তিন উইকেট হারায় তারা।
শুরুটা হয় ট্রাভিস হেডকে দিয়ে। বিলাল খানের বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ১০ বলে ১২ রান করেন তিনি। বাকি দুটি উইকেট নেন আগের ম্যাচে ওমানের নায়ক মেহরান খান। ২১ বলে ১৪ রান করা অধিনায়ক মিচেল মার্শ এরপর প্রথম বলেই শূণ্য রানে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলকে।
  

 

তবে এরপরই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়েন মার্কোস স্টয়নিস। ১৯তম ওভারে গিয়ে এই জুটি ভাঙেন কলিমউল্লাহ। ৫১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করা ওয়ার্নার ক্যাচ দেন তার বলে।  ২ চার ও ৬ ছক্কার ইনিংসে ৩৫ বলে ৬৬ রান করে অপরাজিত থাকে স্টয়নিস।