NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘রিয়াল মাদ্রিদকে’ অনুসরণ করে আল নাসরের দল গড়তে চান রোনালদো


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০৩:৩৫ পিএম

‘রিয়াল মাদ্রিদকে’ অনুসরণ করে আল নাসরের দল গড়তে চান রোনালদো

সৌদি আরবে দুই বছর খেলেও এখনো কোন ট্রফি জেতা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর। সম্প্রতি সৌদি কিংস কাপে আল হিলালের কাছে টাইব্রেকারে হারতে হয়েছে রোনালদোর দল আল নাসরকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে রিয়াল মাদ্রিদ মডেল অনুসরণ করার গুঞ্জন শোনা যাচ্ছে রোনালদোর ক্লাবকে।

সৌদি লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আল নাসরকে। যদিও লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদোই; কিন্তু দলগত ট্রফি না জেতায় হতাশ হয়ে পড়েছেন তিনি।

 

রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ফার্নান্দো হেইরোকে স্পোর্টিং স্ট্রাকচারের দায়িত্ব দিতে যাচ্ছে আল নাসর। শুধু তাই নয়, এবার রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলারদের দিকেও নজর দিচ্ছে ক্লাবটি।

সম্প্রতি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন রিয়ালের নাচো ফার্নান্দেজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রিয়াল তারকা ক্যাসেমিরো। এ দু’জনকেই দলে চান রোনালদো। সেজন্য বেশ জোরেসোরেই এগোচ্ছে ক্লাবটি। যদিও নাচোকে আমেরিকান সকার লিগ থেকে বেশ ভালো প্রস্তাব দেওয়া হয়েছে।

 

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য কাজটি সহজ হবে না। কারণ তারকাদের দলে ভেড়ালেও আল হিলালও বেশ ভালোভাবেই দল গুছানোর জন্য টাকার বস্তা নিয়ে নামছে। তবে রোনালদোদের আশার বাণী সৌদি সরকারই দলগুলোর জন্য টাকা সরবরাহ করে যায়, এতে করে টাকা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।