NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা দিয়ে তোপের মুখে নন্দমুরি


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৪, ০৯:১৩ এএম

মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা দিয়ে তোপের মুখে নন্দমুরি

মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা মেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ। তেলুগু অ্যাকশন ফিল্ম ‘গ্যাংস অব গোদাবরী’-এর প্রচারণার অনুষ্ঠানে অভিনেত্রী অঞ্জলিকে মঞ্চে ধাক্কা মারেন অভিনেতা। অভিনেতার এই আচরণে ক্ষোভ প্রকাশ করছেন তার ভক্তরাই। এমনকি তুমুল সমালোচনা করছেন ইন্ডাস্ট্রিরও অনেক তারকা।

 

 

কিংবদন্তি অভিনেতা এনটি রামা রাওয়ের পুত্র এবং জুনিয়র এনটিআরের কাকা নন্দমুরি। তেলুগু ইন্ডাস্ট্রির অনেক বড় সুপারস্টার তিনি। দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। সম্প্রতি কৃষ্ণ চৈতন্যের আসন্ন তেলুগু ছবি ‘গ্যাংস অব গোদাবরী’র প্রচারমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন নন্দমুরি।

মঞ্চের কেন্দ্রে এসে তিনি প্রথমে সিনেমার অভিনেতা নেহা শেঠি এবং অঞ্জলিকে সরে দাঁড়াতে বলেন। এর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি অঞ্জলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। যার ফলে অঞ্জলি রীতিমতো উল্টে পড়ে যাচ্ছিলেন।

 

যদিও তখন নন্দমুরির এমন আচরণে হেসে ওঠেন অঞ্জলি।

সিনিয়র অভিনেতার কোনো অসম্মান করেননি তিনি, গোটা ব্যাপারটি হেসে উড়িয়ে দেন। তার পরেও নন্দমুরির চোখেমুখে ছিল বিরক্তি এবং রাগ ভাব। রীতিমতো দুই অভিনেত্রীকে তিরস্কার করতে থাকেন তিনি। তবে ভক্তরা বিষয়টি বেশ কঠোরভাবেই নিয়েছেন। যার ফলে সামাজিক মাধ্যমে বেশ নিন্দার ঝড় উঠেছে নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে।

 

মঞ্চে নন্দমুরির আচরণে হতবাক হয়ে গিয়েছিল ভক্ত-অনুরাগীরাও। চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা এক্সে (টুইটার) ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এই নৃশংস অমানুষটা কে?’ নেটিজেনরাও একের পর এক মন্তব্য করে তিরস্কার করেছেন অভিনেতাকে।

নন্দমুরি বালাকৃষ্ণ বর্তমানে তার ১০৯তম চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সেই সিনেমা।