NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সিনেমায় এসে ইংরেজিতে কথা বলতে বাধ্য হলেন মেসি!


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০৮:৪৬ পিএম

সিনেমায় এসে ইংরেজিতে কথা বলতে বাধ্য হলেন মেসি!

লিওনেল মেসি ইংরেজিতে কথা বলতে পারেন না, এই সত্যিটা জানেন অনেকেই। দীর্ঘদিন ধরে এটা ফুটবল সমর্থকদের কাছে চর্চিত বিষয়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও এখন পর্যন্ত ইংরেজিটা শেখা হয়ে উঠেনি মেসির।

তবে এবার মেসি-ভক্তদের ভাগ্য সুপ্রসন্ন বলতে হয়। অবশেষে তাদের প্রিয় তারকার মুখে শোনা গেলো ইংরেজি। মুক্তির প্রতীক্ষায় থাকা হলিউড মুভি 'ব্যাড বয়েজ: রাইড অর ডাই'-এর সবশেষ ট্রেলারে শর্ট ক্যামিওতে দেখা গেছে মেসিকে।

 

ট্রেলারে দেখা যায়, মাইক লরের ভূমিকায় অভিনয় করা উইল স্মিথ আর মার্কাস বার্নেট্টের ভূমিকায় থাকা মার্টিন লরেন্সের বাড়ির দরজায় কড়া নাড়ছেন মেসি।

 

মেসির ক্যামিও ছিল খুবই ছোট। দরজা খোলার পর তিনি কেবল ইংরেজিতে প্রশ্ন করেন এটুকু-‘ব্যাড বয়েজ?’ ব্যাড বয়েজরা তার জবাবে মেসিকে বলেন, ‘রং হাউজ’। মানে ভুল বাড়িতে কড়া নেড়েছেন মেসি। এরপর আর্জেন্টাইন তারকার মুখের ওপরই দরজা বন্ধ করে দেন তারা।

 

ভক্তরা আরও বেশি কিছু আশা করেছিলেন। সেটি হয়নি। তবে অনেকে এটুকুতেই খুশি যে, শেষ পর্যন্ত তো মেসির মুখ থেকে ইংরেজি বেরিয়ে এলো! কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইংরেজি শব্দটাও শুনতে স্প্যানিশের মতো লাগলো!’