NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ১১:০০ এএম

পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা চলতি গ্রীষ্মে সর্বোচ্চ ও দেশটির ইতিহাসের রেকর্ড তামপাত্রার কাছাকাছি। মঙ্গলবার (২৮ মে) পাকিস্তানের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

গত মাসে এশিয়াজুড়েই তীব্র তাপপ্রবাহ দেখা যায়। আন্তর্জাতিক গবেষকদের একটি দল জানিয়েছে, মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

 

পাকিস্তানের আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদ আব্বাস জানিয়েছেন, দুই হাজার ৫০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত সিন্ধু সভ্যতার সময়কালের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর জন্য পরিচিত মহেঞ্জো দারোতে ৫২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

এর আগে মহেঞ্জো দারোতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫৩ দশমকি ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হলো ৫৪ ডিগ্রি সেলসিয়াস, যা বেলুচিস্তানের তুরবাত শহরে ২০১৭ সালে রেকর্ড করা হয়েছিল।

 

ছোট শহর মহেঞ্জো দারোতে সব সময় গরম বেশি থাকে এবং কম বৃষ্টি হয়। কিন্তু ক্রেতা বিক্রেতায় সাধারণত বাজার সরগরম থাকে। কিন্তু চলমান তাপপ্রবাহে সেখানের বাজারগুলোতে মানুষের কোনো ভিড় নেই।