NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘উড়াধুরা’য় মজেছেন শাকিব ভক্ত-অনুরাগীরা


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০৯:৫০ পিএম

‘উড়াধুরা’য় মজেছেন শাকিব ভক্ত-অনুরাগীরা

অপেক্ষার পালা শেষে প্রকাশ্যে এসেছে এবারের ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’র প্রথম গান। আজ (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে গানটি প্রকাশ করা হয়েছে।

‘উড়াধুরা’ শিরোনামের গানটি নিয়ে শাকিব ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকার একটি বিশেষ কারণ রয়েছে। আজ শাকিব খান তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন। এটি শাকিব ও তার ভক্তদের জন্য বিশেষ দিন।

 

গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা এটি লুফে নিয়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখছেন নানান ধরনের মন্তব্য। বলা চলে এখন ‘উড়াধুরা’য় মজেছেন শাকিব ভক্ত-অনুরাগীরা।

শাকিব ভক্তরা ‘উড়াধুরা’য় মজেছেন

 

শাকিবের ‘তুফান’ সিনেমাটি নির্মাণ কাজের শুরু থেকে এখন পর্যন্ত বেশ আলোচিত-সামলোচিত হয়েছে।

 

শাকিব ভক্তরা ‘উড়াধুরা’য় মজেছেন

বিজ্ঞাপন

কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে ‘উড়াধুরা’ গানের গানের টিজার। আজ প্রকাশিত সম্পূর্ণ গানটি। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন। এর সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। প্রীতমের সঙ্গে দেবশ্রী অন্তরা গানটি গেয়েছেন।

একজন গ্যাংস্টারের গল্প নিয়ে ‘তুফান’ সিনেমার গল্প সাজানো হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ‘তুফান’ নির্মাণ করছেন রায়হান রাফী।

 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘তুফান’ নির্মিত হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ। সিনেমাটি দেখার জন্য শাকিব খান ভক্তর অধীর আগ্রহে রয়েছেন।