NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রণবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ১২:০৪ এএম

রণবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বলিউড তারকা রণবীর সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নাকি ‘অপেশাদারিত্বে’র পরিচয় দিয়েছেন। মাত্র ৩ দিন শুটিং করেই বিগ বাজেটের একটি সিনেমা ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। তার মতো এত বড় তারকার কাছ থেকে কেউ এমন আচরণ আশা করেন না বলে-এ অভিযোগ ওঠার পর থেকে সবাই বলছেন।

এমনকী এ ধরনের কর্মকাণ্ডের জন্য কারণ জানানোর প্রয়োজন বলেও মনে করেননি রণবীর। এমনটাই অভিযোগ তুললেন দক্ষিণী সিনেমা ‘রাক্ষস’র নির্মাতারা।

 

রণবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

 

জানা গেছে, “তেলুগু সিনেমা ‘হনুমান’র পর আরেকটি নতুন সিনেমার কাজ করতে চাইছিলেন দক্ষিণী পরিচালক প্রশান্ত। কিন্তু ‘রাক্ষস’ নিয়ে প্রথমটায় রণবীরের অতি উৎসাহ দেখে সেই কাজ বাতিল করে দেন। শুটিংয়ের জন্য উড়ে গিয়েও রণবীর কোনো ফার্স্ট লুক ভিডিওর কাজ করেননি। তার পরিবর্তে সোজাসুজি সিনেমার শুটিং শুরু করেন। ৩ দিন পর আমরা খুশি মনেই সবাই প্যাক আপ করি। কিন্তু তারপরই রণবীর মেসেজ করে জানান, তিনি এই সিনেমার কাজ আর করতে পারবেন না। কিন্তু কেন? সেই কারণও জানাননি। আমরা তো হতভম্ব!”

 

অন্যদিকে একটি সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের কেউ নাকি রণবীরের কানভারি এ সিনেমা না করার জন্য! সেই প্রেক্ষিতেই প্রযোজকের প্রশ্ন, “এই উপদেশটা সিনেমার শুটিং শুরু করার আগে নিলে কী হত? এটা কি ইয়ার্কি হচ্ছে?”