NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মেয়াদ শেষ হওয়ায় জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন পুতিনের


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৪:৫১ পিএম

মেয়াদ শেষ হওয়ায় জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কির কোনো বৈধতা নেই। ফলে এ বিষয়টি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ক্ষেত্রে আইনগতভাবে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

যদিও রাশিয়ার হামলার পর থেকেই জরুরি অবস্থা জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে গত সপ্তাহে মেয়াদ শেষ হয়েছে জেলেনস্কির। কিন্তু দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কোনো ইঙ্গিত নেই।

 

বেলারুশ সফরে গিয়ে পুতিন বলেছেন, জেলেনস্কির পদমর্যাদা নিয়ে সমস্যা রয়েছে। আমরা মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে।

 

তবে যুদ্ধের মধ্যে প্রেসিডেন্টের বৈধতার বিষয় নিয়ে প্রশ্ন তোলাকে উড়িয়ে দিচ্ছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক বলেছেন, যারা প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তারা ইউক্রেনের শত্রু।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের প্রস্ততি নিচ্ছেন। শুক্রবার (২৪ মে) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তসংস্থা আআইএ নভোস্তিকে এই তথ্য জানায় ক্রেমলিন।

 

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অনেক আগেই উত্তর কোরিয়ায় রাষ্টীয় সফরের আমন্ত্রণ পেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সফরের প্রস্তুতি চলছে। আমরা যথাসময়ে সফরের তারিখ ঘোষণা করবো।