NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দুর্দান্ত ডেথ বোলিংয়ে ইংল্যান্ডকে ১৮৩ রানে আটকালো পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ১১:৪৩ পিএম

দুর্দান্ত ডেথ বোলিংয়ে ইংল্যান্ডকে ১৮৩ রানে আটকালো পাকিস্তান

১০ ওভারে শেষে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৬। পরের ১০ ওভারে পাকিস্তানি বোলারদের সামলে মোটে ৮৭ রান নিতে পারলো ইংলিশরা।

শেষ ৫ ওভারে আরও চেপে ধরেন শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। শেষ ওভারে মোহাম্মদ আমির ১৪ রান খরচ করার পরও শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান।

 

বার্মিংহ্যামে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৩ রানেই আটকে গেছে ইংল্যান্ড। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৮৪।

বাটলার ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ আর শেষদিকে জোফরা আর্চার ৪ বলে করেন অপরাজিত ১২।

 

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩৬ রান খরচায় নেন ৩টি উইকেট। ইমাদ ওয়াসিম মাত্র ১৯ রানে এবং হারিস রউফ ৩৪ রানে নেন দুটি করে উইকেট।