NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

হাসপাতালে বসেই হত্যার হুমকি পেলেন রাখি


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০৭:২৯ এএম

হাসপাতালে বসেই হত্যার হুমকি পেলেন রাখি

আলোচিত-সমালোচিত বলিউড তারকা রাখি শাওয়ান্তর কয়েকদিন আগে জরায়ুতে অস্ত্রোপচার হয়েছে। তিনি কিছুটা সুস্থ হলেও এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি।

রাখির সাবেক স্বামী রীতেশ সিং জানান, বেশ বড় আকারের একটা টিউমার ছিল রাখির জরায়ুতে। হাসপাতালের বিছানায় সংজ্ঞাহীন রাখির ছবি ভাইরাল হয়েছে কয়েকদিন আগেই। এ সমস্যার উত্তরণ ঘটতে না ঘটতেই আরও এক বিপদ এসেছে রাখির জীবনে। তিনি এবার প্রাণনাশের হুমকি পেলেন।

 

রাখির আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভাট প্রাণনাশের হুমকির খবর নিশ্চিত করেছেন। যদিও রাখির প্রথম স্বামী রীতেশের দাবি, অভিনেত্রীর দ্বিতীয় স্বামী আদিল দুরানি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

 

শুরুতে জানা গেছে, হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে রাখির। কিন্তু রাখির জরায়ুতে টিউমারের খোঁজ পাওয়া যায়। সংবাদটি জানানিয়েছিলেন, রাখির সাবেক স্বামী রীতেশই। প্রায় ১০ সেন্টিমিটারের একটি বিরাট টিউমার বাসা বেঁধেছিল তার জরায়ুতে। যদিও অস্ত্রোপচার সফল হয়েছে। তবে এখনো হাসপাতালেই তিনি।

রাখির প্রথম স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘রাখির শারীরিক অবস্থা এখনো ভালো হয়নি। তার উপর রাখিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আদিল। সে বলছে ওর এমন হাল করবে যা রাখি কল্পনা করতে পারবে না।’

 

যদিও আদিলের দাবি, ‘রাখি খুবই চালাক। ও যখন আঁচ করতে পেরেছে জেলে যাওয়ার সময় এসেছে, তখনোই অসুস্থতার নাটক করল। আসলে কিচ্ছু হয়নি। গত বছরই বিয়ের আগে রাখির সমস্ত মেডিক্যাল টেস্ট হয়েছে। এমনকী, একটা সার্জারিও করিয়ে ছিলাম রাখির। ওর এই ঘটনা পুরোটাই সাজানো।’