NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অমিতাভের ‘ডুপ্লিকেট’ বলে পরিচিত অভিনেতার মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০২:১৪ পিএম

অমিতাভের ‘ডুপ্লিকেট’ বলে পরিচিত অভিনেতার মৃত্যু

চলতি বছরের শুরু থেকেই শোবিজজুড়ে একের পর এক শোক সংবাদ ৷ এবার হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় টেলিভিশনের কমেডি ধারাবাহিকের অন্যতম সেরা অভিনেতা ফিরোজ আর নেই।

আজ (২৩ মে) বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমালেন ফিরোজ। ২০১৫-২০২১ সালে পর্যন্ত ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে একটানা অভিনয় করে বিনোদনপ্রেমীদের মন জয় করেছেন। তবে তিনি শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই পরিচিত নন। বরং অমিতাভের ‘ডুপ্লিকেট’ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। কারণ তিনি দেখতে অমিতাভের মতো ছিলেন।

 

ফিরোজ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্টাইল থেকে কথা বলার ধরনের জন্য ভীষণ জনপ্রিয় ছিলেন। এ কারণের জন্যই তাকে ‘ডুপ্লিকেট’ বলা হত। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

 

অভিনয়ের পাশাপাশি মিমিক্রি করতেও দারুণ দক্ষ ছিলেন ফিরোজ। অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওল, দিলীপ কুমারের -মতো তারকাদেরও নকল করার জন্য জনপ্রিয় ছিলেন।

 

সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন অভিনেতা ফিরোজ খান। সকলে তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। তার মৃত্যুর খবরে বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।