NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাজ্যে নির্বাচন কবে? জানালেন ঋষি সুনাক


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৪, ১১:২৮ এএম

যুক্তরাজ্যে নির্বাচন কবে? জানালেন ঋষি সুনাক

নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায় দেশটিতে।

অবশ্য এর আগেও বেশ কয়েকবার নির্বাচনের বিষয়ে একই তথ্য জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেছেন, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাউজ অব কমন্সে এ বিষয়ে গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফের একই কথা জানান।

 

অনেক বিশ্লেষকরা মনে করছেন, অক্টোবর অথবা নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

 

এদিন সাংবাদিক ও আইনপ্রণেতাদের মধ্যে গুজব ছড়ায় যে চলতি বছরের জুনের দিকে হতে পারে নির্বাচন।

২০২২ সালের অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। এর আগে করোনাকাণ্ডে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বরিস জনসন।

 

২০২১ সালের পর জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বিরোধী লেবার পার্টি।