NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৪, ১১:২৪ এএম

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা

এ কোন লেভারকুসেন! এই দলটিই কি সবমিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়েছে? পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জিতেছে বুন্দেসলিগা? মাঠের খেলায় এমন ছন্নছাড়া লেভারকুসেনকে শেষ কবে দেখেছেন কোচ জাবি আলোনসো?

যে দলটি হারতেই ভুলে গিয়েছিল, সেই দলটিই কিনা ইউরোপা লিগের ফাইনালে এসে হজম করে বসলো তিন গোল! আসলে সব সাফল্যেরই একটা সীমানা আছে। সেই সীমানাদড়িতে এসে আছড়ে পড়লো লেভারকুসেন।

 

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতে আদেমোলা লুকম্যানের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ধরাশায়ী হয়েছে লেভারকুসেন। এই নাইজেরিয়ানের অতিমানবীয় পারফরম্যান্সে তাদের ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা।

বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুসেন।

 

লেভারকুসেনের ছন্নছাড়া রক্ষণকে ফাঁকি দিয়ে ম্যাচের ১২, ২৬ আর ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। শেষ পর্যন্ত তার একক নৈপুণ্যে ভর করেই শিরোপা উৎসবে মাতে আটালান্টা।