NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কী হয়েছে শাহরুখের


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৪, ০৭:০১ এএম

কী হয়েছে শাহরুখের

বলিউড বাদশা শাহরুখ খান হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

তবে তার টিম এ সম্পর্কে এখনো কিছু প্রকাশ করেনি। কলকাতার ‘আনন্দবাজার পত্রিকা’ এ সম্পর্কে জানায়, হাসপাতালে শাহরুখ, হিট স্ট্রোকে অসুস্থ তিনি।

 

জানা গেছে, বুধবার (২২ মে) বেলা ১১টার দিকে অসুস্থতাবোধ করেন শাহরুখ। এরপর দুপুর ১টায় ভর্তি করা হয় হাসপাতালে। ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। প্রাথমিক চিকিৎসার পর বলিউড বাদশা এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই সূত্রের খবর।

অন্য একটি সূত্র বলছে, তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপর থাকায় গরম সহ্য হয়নি শাহরুখ খানের। এরপরই সকাল থেকে অসুস্থতাবোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

 

আইপিএলে গতরাতের খেলায় কেকেআরের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। স্বাভাবিকভাবেই এমন সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে শাহরুখ খানের। গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দরাবাদকে কেকেআর ৮ উইকেটে হারাতেই ভিকট্রি ল্যাপ দেন বলিউড বাদশা।