NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তথ্যপাচারের দায়ে খ্যাতিমান বিজ্ঞানীকে জেলে পাঠালো রাশিয়া


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ১০:৪২ এএম

তথ্যপাচারের দায়ে খ্যাতিমান বিজ্ঞানীকে জেলে পাঠালো রাশিয়া

রাষ্ট্রদ্রোহের দায়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। আনাতোলি মাসলভ নামক ওই বিজ্ঞানী সাম্প্রতিক সময়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত রুশ বিজ্ঞানীদের মধ্যে একজন। তার বিরুদ্ধে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্য জার্মানিকে জানানোর অভিযোগ ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২১ মে) সেন্ট পিটার্সবার্গ শহরের একটি আদালতে পদার্থবিদ আনাতোলি মাসলভের (৭৭) বিরুদ্ধে ওঠা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হয়। এর পরপরই তাকে কারাদণ্ড দেওয়া হয়। এখন থেকে ১৪ বছর তাকে কঠোর নিরাপত্তায় ঘেরা একটি পেনাল কলোনিতে বন্দি থাকতে হবে।

 

রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আনাতোলি ও আরও কয়েকজন রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজ্ঞানীদের এই দলটি শব্দের ১০ গুণ গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেছেন।

 

আনাতোলি রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের তাত্ত্বিক ও ফলিত মেকানিক্স ইনস্টিটিউটের প্রধান গবেষক ছিলেন। তার সঙ্গে কাজ করা আলেকজান্ডার শিপলিউক ও ভ্যালেরি জেভেগিন্টসেভ নামক দুই বিজ্ঞানিকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা দুজন বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন।

 

মাসলভের আইনজীবী ওলগা দিনজে বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে তাদের। মাসলভ দেশদ্রোহী কোনো কাজ করেননি।

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই কর্মসূচি নিয়ে যেকোনো তথ্য অন্য কোনো দেশের সঙ্গে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ ও রাষ্ট্রদ্রোহের সামিল।