NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্লাস্টার হাতে কানে গিয়েছিলেন ঐশ্বরিয়া, করতে হবে অস্ত্রোপচার


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৫৬ পিএম

প্লাস্টার হাতে কানে গিয়েছিলেন ঐশ্বরিয়া, করতে হবে অস্ত্রোপচার

পারিবারিক জীবনের টানাপোড়েনের মাঝেও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া তার পেশাদারীত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও তার এমন পরিচয় পাওয়া গেছে। এবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার যোগদানের খবর বেশি গুরুত্ব বহন করে। কারণ হাতে প্লাস্টার নিয়ে তিনি এ উৎসবে গিয়েছেন।

জানা গেছে, দিন কয়েক আগেই হাতে আঘাত পান ঐশ্বরিয়া। প্লাস্টার হাতে বেঁধেই উৎসবের লাল গালিচায় হাঁটলেন বছর পঞ্চাশ বছর বয়সী সাবেক বিশ্বসুন্দরী। কান চলচ্চিত্র উৎসব থেকে রোববার সকালে মুম্বাই ফিরেছেন ঐশ্বরিয়া। এবার তাকে হাসপাতালে যেতে হবে।

 

ঐশ্বর্যার ঘনিষ্ঠ সূত্রের জানা গেছে, গত সপ্তাহে কব্জির হাড় ভেঙে যায় তার। সে কারণেই প্লাস্টার করতে হয়েছিল। তবে কান চলচ্চিত্র উৎসবের ঐতিহ্যর কথা মাথায় রেখে শারীরিক অবস্থাকে পাত্তা না দিয়েই যান সেখানে। এতে আবারও স্পষ্ট হয়, তিনি কতটা পেশাদার! যদিও কানে যাওয়ার সময় থেকে লাল গালিচায় হাঁটা ঐশ্বরিয়ার ছায়াসঙ্গী ছিল মেয়ে আরাধ্যা।

 

শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া চিকিৎসকদের পরামর্শ নিয়েই ফ্রান্সের বিশ্ববিখ্যাত ওই চলচ্চিত্র উৎসবে অংশ নেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

 

কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেকবারই নজরকাড়েন ঐশ্বরিয়া। তার পোশাক থেকে মোহময়ী ভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় তিনি সবার সেরা। সম্প্রতি পারিবারিক সমস্যা ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল নিয়ে বার বার তিনি আলোচনায় এসেছেন। এর মধ্যেই হাতে আঘাত পান তিনি। কান যাওয়ার সময় চিত্র সাংবাদিকরা আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলেও, উত্তর দেননি ঐশ্বরিয়া। আলাদা করে কোনো বিবৃতিও আসেনি তার পক্ষ থেকে।