NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যেসব প্রেক্ষাগৃহে ৬ষ্ঠ সপ্তাহে ‘দেয়ালের দেশ’


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৩৫ এএম

যেসব প্রেক্ষাগৃহে ৬ষ্ঠ সপ্তাহে ‘দেয়ালের দেশ’

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া প্রায় একডজন সিনেমার মধ্যে একটি ‘দেয়ালের দেশ’। এটি নির্মাণ করেছেন মিশুক মনি। এর মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমাটির ভূয়সী প্রশংসা পেয়েছে দর্শক-সমালোচক মহলেও।

‘দেয়ালের দেশ’ সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি ৬ষ্ঠ সপ্তাহে এখন দেশে তিনটি প্রেক্ষাগৃহে চলছে। খবরটি নিশ্চিত করেছেন মিশুক মনি। তিনি বলেন, আমাদের সিনেমাটা সব প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছি না। দেখে দেখে দর্শকদের কথা চিন্তা করে ‘দেয়ালের দেশ’ প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছি।

 

আজ (১৮ মে) শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য ‘দেয়ালের দেশ’ তার খুশবো ছড়াতে এখনো প্রেক্ষাগৃহে চলছে। অনেকেই ঢাকায় আমাদের সিনেমা দেয়ালের দেশ দেখার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন তাদের জন্য শ্যামলী সিনেমা হলে চলছে ‘দেয়ালের দেশ’। চট্টগ্রামের দর্শকদের জন্য চলছে সিলভার স্ক্রিনে।

 

তিনি আরও লিখেছেন, সেই ঈদের আগে থেকে রংপুরের অনেকেই বারংবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন রংপুরে কবে দেখতে পাবেন। তাদের জন্য রংপুর শাপলা সিনেমা হলে চলছে। দেয়ালের দেশের প্রতি যারা এত এত অর্গানিক ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ!

 

সরকারি অনুদান পাওয়া ‘দেয়ালের দেশ’ প্রযোজনা করেছে মেট্রো সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।