NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মা হারালেন বলিউড প্রযোজক রীতেশ


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:২৮ এএম

মা হারালেন বলিউড প্রযোজক রীতেশ

বলিউডে আবারও শোকের ছায়া নেমে এসেছে। এবার জনপ্রিয় প্রযোজক রীতেশ সিদ্ধানির মায়ের মৃত্যুর কথা জানা গেছে। শুক্রবার (১৭ মে) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে পাথর বলিউডের এ প্রযোজক।

রিতেশের মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোক প্রকাশ করেছেন বলিউড তারকাদের একাংশ। তার মায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অনেকেই। প্রযোজকের মায়ের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মী ফারহান আখতার এবং তার স্ত্রী শিবানী ডান্ডেকর ছুটে আসেন।

 

রিতেশের মায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেই রাতেই হাসপাতালে উপস্থিত হন জাভেদ আখতার। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, মালাইকা আরোরা, অমৃতা আরোরা, চাঙ্কি পাণ্ডেসহ আরও অনেকে। হাসপাতালে এসে সমবেদনা জানান সবাই।

 

ব্যবসায়ী পরিবারের ছেলে হয়েও বিনোদন জগতে নিজের ক্যারিয়ার শুরু করেন রীতেশ সিদ্ধানি। বর্তমানে সফল প্রযোজকদের মধ্যে তিনি অন্যতম।