NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধার, যা বললেন শ্রীলেখা


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ এএম

>
অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধার, যা বললেন শ্রীলেখা

এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইস্যু শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্পিতা মুখার্জি নামের এক অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও গয়না উদ্ধারের বিষয়টি। তিনি আবার মন্ত্রী পার্থ’র ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

শনিবার (২৩ জুলাই) অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এ সময় তার বাসা থেকে নগদ ২১ কোটি রুপি, প্রায় ৫০ লাখ রুপি মূল্যের গয়না, প্রচুর বিদেশি মুদ্রা ও ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় নড়েচড়ে উঠেছে কলকাতার শোবিজ জগত। অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন। অভিনেত্রী শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, ‘পুরনো কেসগুলো দেখুন ইডি। অনেকে আছেন, একে ওকে ধরে কেস ধামাচাপা দিয়েছেন।’

একই ইস্যুতে গণমাধ্যমকে শ্রীলেখা বলেছেন, ‘একে একে সব রাঘব বোয়াল সামনে আসবে। কথায় আাছে না, কান টানলে মাথা আসে। এ বার বড় বড় মাথারা ধরা পড়বে।’

শ্রীলেখার দাবি, সিনেমা জগতটা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক ব্যক্তিরা। তার ভাষ্য, ‘পুরো চলচ্চিত্র জগত এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত। আমাকে ২১ জুলাই মঞ্চে দেখা যায় না। আমি মিছিলে হাঁটি না। একটি অন্য কোনও দলের সমর্থক বলে তিন মাস কোনও কাজের সুযোগ আসেনি।’