NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ১০:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মূলত গত বৃহস্পতিবার ঝড়েরকবলে পড়ে টেক্সাসের হিউস্টন শহর। এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর। ঝড়ের কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বহু বাড়ির জানালো উড়ে গেছে।

 

আবাসিক এলাকাগুলোতে উপড়ে গেছে গাছ ও বিদ্যুৎতের খুঁটি। জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, সাইপ্রেসের শহরতলীতে একটি টর্নেডোও আঘাত হেনেছিল।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/us3-20240518133305.jpg

বিজ্ঞাপন

ঝড়ের পর তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। কিন্তু পরে আরও চারজনের প্রাণহানির খবর পাওয়া যায়। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

 

শুক্রবার হিউস্টনের স্কুলগুলো বন্ধ রাখা হয়। তাছাড়া অন্যান্যকর্মীদের বাড়িতে নিরাপদে থাকতে বলা হয়। শহরটিতে অনন্ত ২৩ লাখ মানুষ বসবাস করেন।