NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

রণবীরের ১৫০ কোটির সিনেমা প্রথম দিনে কত আয় করল?


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১০ এএম

>
রণবীরের ১৫০ কোটির সিনেমা প্রথম দিনে কত আয় করল?

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড তারকা রণবীর কাপুর। শুক্রবার (২২ জুলাই) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘শামসেরা’। ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।

এত বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রথম দিনে হতাশ করেছে ‘শামসেরা’। প্রত্যাশানুরূপ আয় করতে পারেনি। বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানালেন, প্রথম দিনে সিনেমাটির আয় ১০ কোটি ২৫ লাখ রুপি।

এমন করুণ অবস্থার পেছনে বিশ্লেষকদের ব্যাখ্যা, সিনেমাটির গল্প-চিত্রনাট্য দুর্বল। ‘কেজিএফ’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার আঙ্গিকে এই সিনেমাটির গল্প সাজানো হয়েছে। কিন্তু সেই গল্পের গাঁথুনি ও ধারাবাহিকতা আকর্ষণীয় হয়নি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘শামসেরা’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। বিশ্লেষকদের মতে, এই মোটা অংকের লগ্নি তুলে আনার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও সাম্প্রতিক সময়ের অনেক সিনেমার চেয়েই প্রথম দিন বেশি আয় করেছে। কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে ঝুঁকি বেড়ে গেছে।

‘শামসেরা’ নির্মাণ করেছেন করন মালহোত্রা। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার নায়িকা হয়েছেন বাণী কাপুর। খলনায়ক চরিত্রে আছেন সঞ্জয় দত্ত।

প্রসঙ্গত, এর আগে রণবীরকে দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘সঞ্জু’ সিনেমায়। সেটি নির্মিত হয় সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। রণবীরের দুর্দান্ত অভিনয় আর গল্পের জোরে ব্লকবাস্টার হিট হয়েছিল।