NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশের পতাকাযুক্ত ছবি এখনো সরায়‌নি পা‌কিস্তান হাইক‌মিশন


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৫ পিএম

>
বাংলাদেশের পতাকাযুক্ত ছবি এখনো সরায়‌নি পা‌কিস্তান হাইক‌মিশন

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, সে‌টি শ‌নিবার (২৩ জুলাই ) বিকেল ৫টার ম‌ধ্যে স‌রি‌য়ে নি‌তে ব‌লে‌ছে বাংলা‌দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এ প্রতি‌বেদন লেখা পর্যন্ত (রাত ৮টা ২৩ মি‌নিট) ছ‌বি‌টি সরায়‌নি পা‌কিস্তান হাইক‌মিশন।

নির্দেশনা না মানায় পা‌কিস্তান হাইক‌মিশ‌নের বিরুদ্ধে কো‌নো ব্যবস্থা নেওয়া হ‌বে কি না, জান‌তে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা ব‌লেন, হাইক‌মিশন‌কে বিকেল ৫টার ম‌ধ্যে বাংলা‌দে‌শের পতাকা সরা‌তে বলা হ‌য়ে‌ছে। যেহেতু তারা নির্দেশনা মা‌নে‌নি, পরবর্তী‌তে এ বিষ‌য়ে পদক্ষেপ নেওয়া হ‌বে।

ঢাকার পাকিস্তান হাইকমিশন বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়।

এ‌টি প্রকাশ করার পর থে‌কে নানা মহল থে‌কে তীব্র সমালোচনা শুরু হয়, বি‌শেষ ক‌রে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নি‌য়ে এরই ম‌ধ্যে আপত্তি তুলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংস্থা‌টি শুক্রবার এক প্রতিবাদ লি‌পি‌তে বিষয়‌টি নি‌য়ে তীব্র নিন্দা প্রকাশ ক‌রে‌ছে।