NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায়


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ১২:৫৮ পিএম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায়

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ মে) বিকেলে সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেছেন তিনি। সেখানে নির্বাচনপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও শ্রম অধিকারের বিষয়গুলো গুরুত্ব পায়।

এর আগে আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছান মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক। এরপর সরাসরি দূতাবাসে যান ডোনাল্ড লু। সেখান থেকে দুপুরের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুধীসমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। এ সময় সেখানে অংশ নেন- ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, জলবায়ুকর্মী সোহানুর রহমান ও শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তার।

 

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের দুইজন সদস্য জানান, নির্বাচন পরবর্তী রাজনীতিসহ শ্রম অধিকারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। এ ছাড়াও বাংলাদেশের সুধীসমাজের পক্ষ থেকে ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানানো হয়েছে।

শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তার বলেন, ‘বিভিন্ন বিষয়ে খুবই সাধারণ আলোচনা হয়েছে। তার মধ্যে শ্রম আইন নিয়ে উনি জানতে চেয়েছেন।

 

জলবায়ুকর্মী সোহানুর রহমান বলেন, ‘বৈঠকে ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে আলোচনার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও আদিবাসী ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আমি যেহেতু জলবায়ুকর্মী তাই এ বিষয় নিয়েই আমি কথা বলেছি।’