NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:০৬ পিএম

একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’

ধারাবাহিক নাটক প্রচারে বরাবরই মুনশিয়ানা দেখিয়েছে দীপ্ত টিভি। বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করার পাশাপাশি দেশি নাটকও প্রচার করছে চ্যানেলটি। তারকানির্ভর না হয়ে গল্প ও মজবুত নির্মাণের ওপর ভর দিয়ে বেশ কিছু সফল ধারাবাহিক উপহার দিয়েছেন তারা। এই ধারাবাহিকতায় এবার আসছে নতুন নাটক ‘দেনা পাওনা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির।

এ উপলক্ষে সোমবার (১৩ মে) সন্ধ্যায় দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল নতুন ধারাবাহিক ‌দেনা পাওনার সূচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন শান্ত, অভিনেতা-নাট্যকার মোহাম্মদ বারী, পরিচালক গোলাম মুক্তাদির, নাটকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

 

জানা গেছে, এ নাটকে পারমিতা চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী কারকুন। আরও অভিনয় করতে দেখা যাবে তনয় বিশ্বাস ও কাজী কানিজকে।

 

গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসাথে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু দুই পরিবারের আর্থ-সামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান—এই সবকিছুর মোকাবিলা করতে গিয়ে কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে কোন ছদ্মরূপে বারবার ফিরে আসে যৌতুকপ্রথা?

একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’

এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আসছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‌দেনা পাওনা। আগামী শনিবার (১৮ মে) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি। এ ছাড়াও চ্যানেলটির ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে নাটকটি।

 

 

রবীন্দ্রনাথের গল্পে নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। রয়েছেন একঝাঁক মেধাবী নতুন মুখ, তারা হলেন শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন লুৎফুন নাহার মৌসুমী।