NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নারী দাবা প্রতিযোগিতা ওয়াদিফা-ওয়ালিজাকে টপকে চ্যাম্পিয়ন নুশরাত


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

নারী দাবা প্রতিযোগিতা ওয়াদিফা-ওয়ালিজাকে টপকে চ্যাম্পিয়ন নুশরাত

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বেগম লায়লা আলম ফিদে রেটিং মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা ও বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো চ্যাম্পিয়ন হয়েছেন। ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন তিনি।

৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ রানারআপ ও একই দলের মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয় হয়েছেন।

 

সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু চতুর্থ, মহিলা ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম পঞ্চম, নীলাভা চৌধুরী ষষ্ঠ ও তাবাসসুম সাদিয়া শাহজাহান সপ্তম হয়েছেন।

৬ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা অষ্টম, মহিলাক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস নবম, তাসনিয়া তারান্নুম অর্পা দশম ও মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা একাদশ স্থান লাভ করেছেন। বিশেষ পুরস্কার পেয়েছেন খন্দকার অনিকা মওলা, সুরাইয়া আক্তার, জারিন তাসনিম, ওয়ারিসা হায়দার ও নওরিন ফাতিমা তোয়া।

 

সোমবার নবম ও শেষ রাউন্ডে নুশরাত জাহান আলো ওয়াদিফা আহমেদকে, নীলাভা চৌধুরী ইশরাত জাহান দিবাকে, ওয়ারসিয়া খুশবুকে, তাসনিয়া তারান্নুম অর্পাকে, মকাজী জারিন তাসনিম রানী হামিদকে ও তাবাস্সুম সাদিয়া শাহজাহান নাজরানা খান ইভাকে পরাজিত করেন।

 

খেলা শেষে বেগম লায়লা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইসলিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই ইভেন্টে ৭৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতার শীর্ষ ৯ জন খেলোয়াড় ৪২ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।