NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৬:৪৮ পিএম

‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ

প্রকাশ পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।

পরিচালক রাশিদ পলাশ বলেন, “এটি ‘ময়ূরাক্ষী’ সিনেমার অফিসিয়াল পোস্টার। এইটা দিয়ে প্রচারণা আমরা শুরু করলাম। এরপরে আরও কিছু পোস্টার এবং সিনেমাটির টিজার প্রকাশ হবে। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাবে।”

 

তিনি আরও বলেন, ‘সিনেমাটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে। আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে সিনেমার গল্পে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।’

 

সিনেমায় ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

 

সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।