NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

দ. আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
দ. আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

ম্যানচেস্টারে শুরু থেকেই ছিল বৃষ্টির বাগড়া। ফলে দৈর্ঘ্য নেমে এসেছিল ২৯ ওভারে। সেই ম্যাচে শেষমেশ শেষ হাসিটা হেসেছে ইংল্যান্ড। দ. আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ১১৮ রানের বিশাল ব্যবধানে। এর ফলে ইংল্যান্ড সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। 

বৃষ্টির কারণে টসেও দেরি হয়েছে বেশ। ম্যাচ যখন শুরু হয়েছে, তখনই তা হয়ে গিয়েছিল ২৯ ওভারের ম্যাচ। টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে পাঠায় ইংলিশদের। 

আনরিখ নরকিয়া আর ডোয়াইন প্রিটোরিয়াসের তোপে শুরুটা ভালোই হয় দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ড উইকেট খোয়াতে থাকে নিয়মিত বিরতিতে। শুরুটা করেছিলেন নরকিয়া, ফিরিয়ে দিয়েছিলেন জেসন রয়কে। এরপর জনি বেয়ারস্টো, ফিল সল্ট আর জো রুটকে ফেরানোর কাজটা সারেন প্রিটোরিয়াস। কেশভ মহারাজ যখন ফেরালেন মঈন আলিকে, ৭২ রানে ৫ উইকেট খুইয়ে ইংলিশরা তখন রীতিমতো কাঁপছে।

সেই থেকে ইংলিশদের রানটা ২০০ ছুঁয়েছে লিয়াম লিভিংস্টোন আর স্যাম কারানের কল্যাণে। দুইজনের ত্রিশোর্ধ্ব দুই ইনিংসের সঙ্গে ডেভিড উইলি, জস বাটলারদের ছোট ছোট অবদানে অলআউট হওয়ার আগে ২০১ রান স্কোরবোর্ডে তোলে ইংল্যান্ড।

জবাবে ১০ রান তোলার আগেই ৪ উইকেট খুইয়ে বসে। কুইন্টন ডি কককে ফেরান ডেভিড উইলি। এরপর ইয়ানেমান মালান আর রাসি ফন ডার ডাসেনকে সাজঘরের পথ দেখান রিস টপলে। রান আউটে কাটা পড়েন এইডেন মার্করাম। ৬ রানে ৪ উইকেট খুইয়ে ম্যাচে তখনই হেরে বসেছিল দ. আফ্রিকা।

এরপর হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার আর ডোয়াইন প্রিটোরিয়াসের যথাক্রমে ৩৩, ১২ আর ১৭ রানের ইনিংসে কেবল ব্যবধানটাই কমাতে পেরেছে প্রোটিয়ারা, জয়টা আর তুলে নিতে পারেনি। উইলি আর টপলির গড়ে দেওয়া মঞ্চে শেষটা করেন আদিল রশিদ আর মঈন আলি। যার ফলে শেষমেশ সফরকারীরা ইনিংস শেষ করে ৮৩ রানে গুটিয়ে গিয়ে। ১১৮ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।