NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

৬৯ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাবে না সৌদি, পাসপোর্ট নবায়ন হবে -স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০১:৫১ এএম

৬৯ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাবে না সৌদি, পাসপোর্ট নবায়ন হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১২ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৩-৭৪ সালে সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা গিয়েছিল। তবে এর সঠিক সংখ্যা আমাদেরও জানা নেই। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, পাসপোর্ট না থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে তারা। এমন কথাই বলেছিল সৌদি আরব। সেক্ষেত্রে দেশটির সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তবে তাদের পাসপোর্ট রি-নিউ (নবায়ন) করে দিতে হবে।তিনি বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সৌদি আরবে গিয়ে অবস্থান করা প্রবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠালে দুদেশের বাহিনীর সক্ষমতা বাড়বে।

 

‘সৌদি আরব প্রস্তাব করেছে দুদেশের বন্দি বিনিময় চুক্তির জন্য। আমরা মনে করি বাংলাদেশের জন্য এটি সুবিধা হবে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

এ বছর হজ নিয়ে সুন্দর ব্যবস্থা হয়েছে। বাংলাদেশেই ইমিগ্রেশন সম্পন্ন করা যায়, সৌদিতে ইমিগ্রেশন করা লাগে না। ‘রুট টু মক্কা’ নামে আরেকটি সিস্টেম চালু করা হয়েছে। এতে হজযাত্রীরা তাদের লাগেজগুলো বাংলাদেশেই জমা দেবেন। সৌদি গিয়ে তারা যে হোটেলে উঠবেন সেখানে লাগেজ পৌঁছে যাবে।