NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ব্যালন ডি’অর নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোখ ভিনিসিয়ুসের


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৮:৫২ এএম

ব্যালন ডি’অর নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোখ ভিনিসিয়ুসের

মৌসুমের সেরা ফুটবলারের স্বীকৃতি কে পেতে চাইবে না? বরং সব ফুটবলারই চান এমন স্বীকৃতি নিজের নামের পাশেও যুক্ত হোক। যেই স্বীকৃতিসরূপ প্রত্যেকে জিততে চান ব্যালন ডি’অর। সে হিসেবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও নিশ্চয়ই ব্যালন ডি’অর জিততে চাইবেন।

তবে ব্যালন ডি’অর নিয়ে আপাতত ভাবছেন না ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে। বুধবারের এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।

 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। এই ম্যাচে পিছিয়ে পড়ার পর শেষ দিকে অবিশ্বাস্যভাবে কামব্যাক করে দুই গোল করে রিয়াল। লস ব্লাঙ্কসদের হয়ে দুটি গোলই করেন হোসেলু।

গোল না পেলেও এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়ুস। তবে প্রথম গোলে অ্যাসিস্ট ছিল তার। ভিনিসিয়ুসের শট করা বল বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের হাতে জমাতে না পারলে পাল্টা শট করে গোল করেন হোসেলু।

বিজ্ঞাপন

বার্য়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা উদযাপন করছেন ভিনি

ম্যাচ শেষে ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর নিয়ে জিজ্ঞাসা করা হয়। এ সময় ভিনি বলেন, ‘সবাই ব্যালন ডি’অর নিয়ে কথা বলে। কিন্তু আমি এ বিষয়ে একবারে নির্ভার। আমি শুধু এই দলের সঙ্গে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এই মৌসুমে ভালো কিছু করতে পারি। তারপর আমাকে (কোপা আমেরিকার জন্য) ব্রাজিলের সঙ্গে যোগ দিতে হবে। আমি সবসময় প্রথমে দল এবং তারপরে আমাকে নিয়ে চিন্তা করি।’

ভিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলটিকে আরেকটি ফাইনালে তুলতে সক্ষম হয়েছি। আমাদের দলে ২৫ জন তারকা রয়েছে। আমরা সবাই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। যা আমাদের লন্ডনের (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) দিকে নিয়ে যাচ্ছে। আমরা লা লিগার শিরোপা জিতেছি এবং আমরা লন্ডন যাচ্ছি।’

বিজ্ঞাপন

আগামী ১ জুন লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড।

 

চলতি মৌসুমে ভিনিকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বলাই যায়। এই মৌসুমে লা লিগায় মোট ১৩ গোল করেছেন এই ব্রাজিলিয়ান। এছাড়া জানুয়ারি এলক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন ভিনি। চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে করেছেন ৫ গোল এবং অ্যাসিস্টও আছে ৫টি।