NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

হজের ফ্লাইট শুরু ৯ মে, প্রস্তুত বিমান


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ১২:৩১ পিএম

হজের ফ্লাইট শুরু ৯ মে, প্রস্তুত বিমান

পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ৯ মে থেকে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার এ ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হাজি পরিবহনের করা হবে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ হাজি পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজে মোট ১১৬ টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে ঢাকা থেকে জেদ্দাতে ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দাতে ১৭টি, সিলেট থেকে জেদ্দাতে ৫টি, ঢাকা থেকে মদিনাতে ৯টি, চট্টগ্রাম থেকে মদিনাতে ২টি এবং সিলেট থেকে মদিনাতে একটি।

 

এছাড়া হজ শেষে পোস্ট হজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি, জেদ্দা থেকে সিলেটে ২টি, এছাড়া মদিনা থেকে ঢাকা ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে ৯টি এবং মদিনা থেকে সিলেটে ৪টি।