NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঘুমাচ্ছিলেন স্টেশন মাস্টার, আধা ঘণ্টা হর্ন বাজিয়ে মিলল সিগন্যাল


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৮:৪৯ পিএম

ঘুমাচ্ছিলেন স্টেশন মাস্টার, আধা ঘণ্টা হর্ন বাজিয়ে মিলল সিগন্যাল

নিজের অফিস ঘরে ঘুমিয়ে পড়েন স্টেশন মাস্টার। ফলে সুবজ সিগন্যাল পেতে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হয় পাটনা-কোটা এক্সপ্রেসকে। এ ঘটনায় স্টেশন মাস্টারকে শোকজ করেছে রেল কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার (৪ মে) ভারতের উত্তর প্রদেশের ইটওয়ার কাছে উদি মোর রোড স্টেশনে এ ঘটনা ঘটে।

 

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যে অবহেলার জন্য যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারত।

আগ্রা রেলওয়ে ডিভিশনের পিআরও প্রশস্তি শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা স্টেশন মাস্টারকে শোকজ করেছি। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।’ 

জানা যায়, ট্রেনের লোকো পাইলট একাধিকবার হর্ন বাজিয়ে স্টেশন মাস্টারকে জাগিয়ে তুলেন।

তারপর তিনি ট্রেনটি চলার জন্য সবুজ সংকেত দেন। 

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইটওয়ার কাছে উদি মোর একটি ছোট স্টেশন। কিন্তু স্টেশনটি গুরুত্বপূর্ণ। কারণ আগ্রা থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া ট্রেনগুলো এই স্টেশন দিয়ে ঝাঁসি গমন করে।

 

স্টেশনের এক কর্মকর্তা জানান, ‘স্টেশন মাস্টার ভুল স্বীকার করেছেন এবং তাঁর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। স্টেশনে তিনি একা ছিলেন। তাঁর সঙ্গে থাকা পয়েন্টম্যান ট্রাক পরিদর্শনে করতে গিয়েছিল।’