NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যে কারণে শাবনূর নিজেকে অভিনয় শ্রমিক বললেন


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০২:৩৮ এএম

যে কারণে শাবনূর নিজেকে অভিনয় শ্রমিক বললেন

বিশ্বজুড়েই গতকাল পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমিক দিবসকে স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন। বাদ যাননি শোবিজ অঙ্গনের তারকারাও। যেমন গতকাল দিনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন একসময়ের জনপ্রিয় ও সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর।

লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয় শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত-দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।
শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাঁদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাঁদের অর্জনকে সম্মান জানাতে হবে।’

 

শাবনূর আরো বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

 

শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে।

চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘যদি সব ঠিক থাকে শাবনূরকে তাঁর মতোই সম্মান দিয়ে আনব।

পাশাপাশি মাহফুজ আহমেদ ও শাবনূর অনেক পছন্দের আর ভালোবাসার জুটি। তাই আমরা সচেতন।’

 

পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরো দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর।