NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রেসিডেন্ট সি'র সফর চীন-ইউরোপের সম্পর্ক ও উন্নয়নের জন্য সহায়ক হবে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০২:২১ এএম

প্রেসিডেন্ট সি'র সফর চীন-ইউরোপের সম্পর্ক ও উন্নয়নের জন্য সহায়ক হবে

 


চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সে তাঁর আসন্ন রাষ্ট্রীয় সফরকালে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশন (ইসি)-র প্রেসিডেন্ট ভর ডের লেইনের সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ৩০ এপ্রিল বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র লিন বলেন, এবারের সফর চীন ও ইউরোপের সম্পর্কের কৌশলগত, স্থিতিশীল, ও গঠনমূলক উন্নয়নের জন্য সহায়ক হবে। এতে পারস্পরিক কল্যাণও বাড়বে। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও চীন-ইউরোপ সুসম্পর্ক গুরুত্বপূর্ণ।

মুখপাত্র আরও বলেন, গত বছর থেকেই চীন ও ইউরোপ সার্বিকভাবে বিভিন্ন পর্যায়ের বিনিময় পুনরায় চালু করেছে; সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা সক্রিয় করেছে। এতে চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা সুস্পষ্ট হয়েছে। এটি দু’পক্ষের স্বার্থ এবং আন্তর্জাতিক সমাজের যৌথ আশা-আকাঙ্ক্ষার সাথেও সঙ্গতিপূর্ণ।
লিন বলেন, চীন-ইউরোপ সম্পর্কের কৌশলগত তাৎপর্য ও বৈশ্বিক প্রভাব রয়েছে। বর্তমানের জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে, চীন ও ইউরোপের উচিত সঠিক পারস্পরিক চেতনা স্থাপন করা, পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার করা, মতৈক্য ও সহযোগিতার ওপর নজর দেওয়া, এবং বিদ্যমান মতভেদ দূর করা।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।