NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আইপিএলকে বিশ্বকাপের সঙ্গে তুলনা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ১০:২৪ পিএম

আইপিএলকে বিশ্বকাপের সঙ্গে তুলনা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

গতকাল মুম্বাইয় ইন্ডিয়ান্সের বিপক্ষে লখনউয়ের ৪ উইকেটের জয়ের পর ল্যাঙ্গার বলেন, 'আইপিএল নিয়ে আমি মুগ্ধ। এটা দুর্দান্ত টুর্নামেন্ট। অনেকটা বিশ্বকাপের মতো।

' এর কারণ ব্যাখ্যা দেন তিনি, 'এখানে কোন সহজ ম্যাচ নেই। প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি পয়েন্ট তালিকায় দলগুলো কত কাছাকাছি। আমাদের মুম্বাইয়ের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ছিল।
গত ম্যাচে হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এটা ভালো দলের নমুনা।'

 

ঘরের মাঠে আগে ব্যাট করা মুম্বাইকে ১৪৪ রানে গুটিয়ে দেয় লখনউ। রান তাড়ায় মার্কাস স্টয়নিসের ৪৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ৬২ রানের ইনিংসে ভর করে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পায় লোকেশ রাহুলের দল।

স্টয়নিস এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন।

এর আগে  তিনে নেমে সেঞ্চুরি করে একাই দলকে জেতান চেন্নাইয়ের বিপক্ষে। অজি তারকা প্রশংসায় ল্যাঙ্গার  বলেন, 'সে একজন সত্যিকারের ম্যাচ উইনার। শুরুর দিকে একটা ভালো ক্যাচ ধরেছে। সে আমাদের টপ অর্ডারের গুরুত্ব দেখিয়ে দিচ্ছে যা আমরা সম্ভবত প্রথম চার-পাঁচ ম্যাচের পর খুঁজেছি। সে ভালো করছে।
বড় ম্যাচে, বড় টুর্নামেন্টে ভালো করতে ম্যাচ উইনাররা গুরুত্বপূর্ণ। এটা সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট।'