NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চায়না এজেন্সির বৈঠক


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০৮:৪৩ এএম

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চায়না এজেন্সির বৈঠক

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সির চেয়ারম্যান লু জাহুয়ি-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) চীন সফরকালে তিনি এই বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে চীনা সরকারের পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে, নগর ও গ্রামাঞ্চলের উন্নয়নে চায়নার অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ ছাড়াও বৈঠকে পৌরসভার অবকাঠামো নির্মাণ, নগর বর্জ্য-ব্যবস্থাপনা এবং নগর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া নগর ও গ্রামাঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ২০১৬-এর অক্টোবরে বাংলাদেশে ভ্রমণ এবং ২০১৯ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন ভ্রমণের বিষয় উল্লেখ করে বলা হয়, উভয় নেতার দু'দেশ সফরের ফলে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মো. নাসির উদ্দিন, বাংলাদেশ অ্যাম্বেসি, বেইজিংয়ের ইকোনমিক কাউন্সিলর মো. মমিনুল হক ভূঁইয়া।

 

বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী বেইজিংয়ে চায়না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন পরিদর্শন করেন এবং পয়োবর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের ওপর মন্ত্রীকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।