NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মামা-চাচার জোর ছাড়াই বলিউডে এক দশক তাপসীর


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৪, ১১:২০ এএম

মামা-চাচার জোর ছাড়াই বলিউডে এক দশক তাপসীর

দেখতে দেখতে বলিউডে ১০ বছর পার করলেন অভিনেত্রী তাপসী পান্নু। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় নিজের অভিনয় গুণে সবাইকে অনেকটাই মুগ্ধ করেছেন অভিনেত্রী। তাই তাঁর ক্যারিয়ারও এগিয়েছে সমানতালে। তবে মামা চাচার জোর না থাকায় বলিউডে টিকে থাকতে বেশ কষ্টই করতে হয়েছে তাকে।

তবে দীর্ঘ সংগ্রামের পর সাফল্য এখন অভিনেত্রীর হাতের মুঠোয়।

 

বলিউডে স্বজনপ্রীতি অনেক বড় একটি আলোচিত বিষয়। বর্তমানে প্রতিষ্ঠিত অনেক তারকাই কোনো না কোনোভাবে বড় বড় পরিবার থেকে আসা। এই স্বজনপ্রীতির ভীড়েও কিছু তারকা রয়েছেন যারা নিজ যোগ্যতায় নিজের জায়গা করে নিয়েছেন দর্শকমনে।

যার মধ্যে অন্যতম অভিনেত্রী তাপসী পান্নু। একজন আউটসাইডার হয়েও বলিউডে নিজের এই জায়গা তৈরি করেছেন তাপসী। এই প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী বলেন, ‘আমি এখন যেখানে আছি মনে হয় অনেক করে ফেলেছি। আমি সত্যি কঠিন পরিশ্রম করেছি।
আর সবটাই নিজের মেধার জোরে পেয়েছি। তাই আমার সাফল্য পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো না। তাই এখন যেখানে আছি আমি খুব খুশি, তৃপ্ত।’

 

1
তাপসী পান্নু

ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের সুনিপণ অভিনয় দক্ষতা প্রদর্শনে তাপসী বরাবরই সেরা। ক্যারিয়ারে অনেক ভিন্ন ধরনের সব চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এত ব্যতিক্রমী সিনেমা করেছি যে এবার কী ধরনের সিনেমা করব সেটাই বুঝে উঠতে পারছি না।’

 

এদিকে ক্যারিয়ারের সোনালি সময়ের মাঝেই বিয়ের পিঁড়িতে বসেছেন তাপসী। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো’র সঙ্গে অনেকটা আড়ালেই বিয়ে সারেন নেন অভিনেত্রী। সিনেমার পর্দায় তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’তে। সামনে অভিনেত্রীর হাতে তিনটি প্রজেক্ট রয়েছে। ‘লাড়কি হ্যায় কাঁহা’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং ‘খেল খেল ম্যায়’ চলচ্চিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে।