NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা

কম্বোডিয়ার পশ্চিমে একটি সেনাঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে দেশটির ২০ জন সেনা নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট শনিবার এ কথা বলেছেন।

হুন মানেট বিশদ বিবরণ না দিয়ে ফেসবুকে একটি বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় শনিবার বিকেলে কাম্পং স্পেউ প্রদেশের সেনাঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন।

 

নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করে হুন মানেট বলেছেন, ‘গোলাবারুদ বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।’

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে একটি ধ্বংসপ্রাপ্ত একতলা ভবনকে ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যায়। পাশের গ্রামের বাসিন্দারাও ভাঙা জানালার ছবিগুলো অনলাইনে শেয়ার করেছেন।

 

হুন মানেট বিবৃতিতে বলেছেন, জরুরিভাবে নিহত সেনাদের শেষকৃত্যের ব্যবস্থা করতে তিনি জাতীয় প্রতিরক্ষামন্ত্রী এবং রয়াল কম্বোডিয়ান সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফকে নির্দেশ দিয়েছেন।