NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কঠোর গোপনীয়তায় ‍শুটিং, তবু রামায়ণের সেট থেকে ফাঁস হলো ছবি


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ১১:০৬ এএম

কঠোর গোপনীয়তায় ‍শুটিং, তবু রামায়ণের সেট থেকে ফাঁস হলো ছবি

ঘোষণা হয়েছে আগেই। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু হয়ে গেছে। ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন বলিউডের গুণী পরিচালক নিতিশ তিওয়ারি। নিতিশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর।

 সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে। যত দিন যাচ্ছে, সিনেমাটি ঘিরে আগ্রহ ততোই বাড়ছে দর্শকদের। এরইমধ্যে ফাঁস হল সিনেমার সেট থেকে রাম-সীতার ছবি!

 

রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ, ভগবান রামের ছবি ফাঁস হয়েছে যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ঋষি-পুত্রকে পাওয়া গেল ঐতিহ্যবাহী পোশাক পরে।

জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। দুই অভিনেতা প্রথমবারের মতো একে অপরের বিপরীতে জুটি বেঁধেছেন।

 

4
রামায়ণের সেট থেকে ফাঁস হওয়া ছবি

জুম টিভি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাম-সীতা চরিত্রে রণবীর ও সাই পল্লবীর ছবি প্রকাশ করেছে। ছবিতে রাম চরিত্রে রণবীরেরে কাঁধ পর্যন্ত লম্বা চুল, কপালে রাজতিলক।

খালি গায়ে মেরুন-সোনালি পারের উত্তরীয় পরনে। সঙ্গে মানানসই ধুতি। অন্যদিকে সীতা লুকে দারুণ মানিয়েছে সাই পল্লবীকে। রাম রণবীরের সঙ্গে রঙ মিলিয়ে শাড়িতে দেখা গেল তাকে। শরীরজুড়ে রাজকীয় গয়নার সাজে দুজনের মুখেই মিষ্টি হাসি।

 

সেট থেকে ফাঁস হওয়া সেই ছবিই আপাতত ইন্টারনেটে ভাইরাল। রণবীর ও সাই পল্লবীর রাম-সীতার এই লুক অনুরাগীদের প্রত্যাশার পারদ আরও চড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।

চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হয়েছে রামায়ণের। এতে আরো অভিনয় করছেন কেজিএফ খ্যাত তারকা যশ, সানি দেওল, ববি দেওল, বিজয় সেতুপাতিসহ একাধিক তারকা। পরিচালকের নির্দেশে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেই শুটিং চলছে সিনেমাটির। তবে এতো গোপনীয়তার মাঝেও ফাঁস হলো শুটিং সেটের ছবি। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির প্রত্যাশা রাখছেন নির্মাতারা।